ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটের খড়ি নামাতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ১৮ মার্চ ২০২৪
পাটের খড়ি নামাতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু
ফাইল ফটো

চাঁদপুরে রান্নার জন্য ঘরের মাচা থেকে পাটের খড়ি নামাতে গিয়ে সাপের কামড়ে আল্লাদী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের পার্শ্ববর্তী শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। মৃত আল্লাদী বেগম তারাবুনিয়া ইউনিয়নের পর্দানিয়া কান্দির গোলাম হোসেনের স্ত্রী।

মৃতের স্বজন মহিন উদ্দিন হাওলাদার বলেন, ইফতারের পর বসতঘরের মাচা থেকে পাট খড়ি নামাতে গেলে একটি সাপ তাকে কামড় দেয়। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে  মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

হাসপাতালের চিকিৎসক ডা. বিপ্লব সরকার বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!