ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে স্কুলের কর্মচারী নিয়োগে অনিয়ম, একজনকে গণধোলাই (ভিডিও)

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ২ জুন ২০২৪
মুকসুদপুরে স্কুলের কর্মচারী নিয়োগে অনিয়ম, একজনকে গণধোলাই (ভিডিও)
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে বালিয়াকান্দি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চারজন কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার মূলহোতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এসব অপকর্মের আরেক হোতা লিটন মিয়া নামে একজনকে গণধোলাইও দিয়েছেন তারা। লিটন মিয়া এই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি মেজর আক্তারুজ্জামান (অব.) এর কাছের মানুষ হিসেবে পরিচিত। স্থানীয়রা মনে করেন- সভাপতির নির্দেশনা মতে কাজ করেন লিটন মিয়া।

শনিবার (১ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান নুর নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গোপনে চারজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রক্রিয়া চলছিল। নামমাত্র পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি গোপন রেখে প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন করার চেষ্টা করছিলেন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সংবাদ পেয়ে এলাকার শত শত জনগণ এক হয়ে বালিয়াকান্দি বাজার এলাকায় বিক্ষোভ শেষে বিদ্যালয়ের মাঠে সমাবেশ করেন।

Advertisement

গণধোলাইসংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান নুর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন। তিনি পরবর্তী সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

গণধোলাইয়ের ভিডিও দেখতে ক্লিক করুন >>এখানে<<

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!