রোববার বিকেলে সদর উপজেলা বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মাওলা সাদুল্লাপুর উপজেলার লালবাজারের জামুডাঙ্গা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে গোলাম মাওলা গম ক্রয় করতে বাড়ি থেকে গাইবান্ধা শহরে আসেন। বিকেল ৪টার দিকে শহর থেকে গম ক্রয় করে ব্যাটারিচালিত অটোযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথেই সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ডাম্প ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এতে অটোচালাক ছিটকে পড়ে গেলেও মাওলা রাস্তায় পড়ে যান। এ সময় ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান গোলাম মাওলা।
.png)
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।