ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাদা মাটির লেকে নেমে প্রাণ গেল পর্যটকের

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ২ জুন ২০২৪
সাদা মাটির লেকে নেমে প্রাণ গেল পর্যটকের
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার পাহাড়ি সীমান্তবর্তী দুর্গাপুরের সাদা মাটির পাহাড়ে ঘুরতে এসে লেকের পানিতে গোসলে নেমে সুমন মিয়া (২১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মৃত সুমন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গিলার চালা (গরগিরিয়া মাস্টার বাড়ি) গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলারে ছেলে।

রোববার দুপুরে সুমনসহ অনেকে গোলসের উদ্দেশে নিষিদ্ধ থাকার পরেও দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের মাইঝপাড়া চিনা মাটির পাহাড়ের লেকের পানিতে নামেন। পরে সুমন নিখোঁজ হলে অন্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন।

Advertisement

স্থানীয় প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন তার পরিবারসহ এলাকাবাসী মিলিয়ে প্রায় ৪০ জনের মতো একটি টিমের সঙ্গে নেত্রকোণার চিনামাটির পাহাড় দেখতে আসেন। ঘুরতে ঘুরতে একপর্যায়ে পাহাড়ের ভেতর কৃত্রিম লেকে গোসলে নামেন বাবা শফিকুল ইসলামসহ অন্যদের সঙ্গে। লেকে নামা নিষিদ্ধ থাকার সাইনবোর্ড থাকলেও তা কেউ মানেননি।

এদিকে, পানি থেকে সবাই ওঠে আসলেও নিখোঁজ হন সুমন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খুঁজে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সাহায্য নিয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা রানীখং মিশনের সামনে তাদেরকে পাই। সেখান থেকে ‍সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার সঙ্গে রয়েছে। মৃতের বাবা যেভাবে চাবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!