ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালের পানিতে ভাসছিল ২ শিশুর নিথর দেহ

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:১০, ১ জুন ২০২৪
খালের পানিতে ভাসছিল ২ শিশুর নিথর দেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় খালের পানিতে ডুবে মনিরা বেগম (৩) ও মুন্নি বেগম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বারবাকিয়া কাদিমা কাটা এলাকার খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মৃতরা হলেন- শিশু মুন্নি একই এলাকার দিনমজুর জহির উদ্দিনের মেয়ে এবং মনিরা বেগম টইটং ইউনিয়নের ছনখোলার জুম এলাকার বেলাল উদ্দিনের মেয়ে।

Advertisement

জানা গেছে, সকালে বাড়ির সদস্যদের অগোচরে খালে খেলতে যায় ওই দুই শিশু৷ দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। একপর্যায়ে খালে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান তারা।  তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক ।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!