নিহত সাদিয়া আকতার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামের স্বাধীন মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, দুপুরে বাড়ি উঠানে খেলছিল সাদিয়া। খেলতে খেলতে অসাবধানতাবশত হঠাৎ বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় তাকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। শিশুদের প্রতি প্রত্যক বাবা-মাকে আরও সচেতন হওয়া দরকার।