শিশু ওমর একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতানি এলাকার মো. আকতারের ছেলে।
জানা গেছে, শিশু ওমর তার মায়ের সঙ্গে নানা বাড়িতেই বসবাস করতো। মঙ্গলবার সকালে ওই শিশুর মা তাকে বসতঘরের সামনে রেখে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় সকলের অগোচরে বসতঘর সংলগ্ন খালে পড়ে যায় শিশু ওমর। কিছু সময় পর তার মা এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশু ওমরকে খালের ভেতর ভাসতে দেখেন তিনি। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের চিকিৎসক শিশু ওমরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।