ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির পানিতে ডুবে মারা গেল ৩ হাজার মুরগি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ১১ মে ২০২৪
বৃষ্টির পানিতে ডুবে মারা গেল ৩ হাজার মুরগি
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের একটি পোল্ট্রি ফার্ম ঝড়-বৃষ্টির পানিতে ডুবে প্রায় তিন হাজার মুরগির বাচ্চা মারা গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালের ঝড়বৃষ্টিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নোরিঙ্গারটেক এলাকার অভি পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

খামারের কর্মচারী আবুল কালাম বলেন, আমি অভি পোল্ট্রি খামারে প্রায় ১ বছর ধরে কাজ করছি। এই খামারে একটি ৬ হাজার ও একটি ২ হাজার মুরগি ধারণ ক্ষমতাসম্পন্ন দুটি শেড রয়েছে। ছয় হাজার মুরগি ধারণক্ষমতা সম্পন্ন শেডটিতে গত তিনদিন আগে তিন হাজার বাচ্চা আনা হয়। আজ সকালে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় শেডের একটি টিনের চালা ঝড়ে উড়ে যায়। পরে বৃষ্টির পানি প্রবেশ করে। সেই পানিতে ডুবে সব বাচ্চা মারা গেছে। অনেক কষ্টে ৫০/৬০টি বাচ্চা বাঁচাতে পেরেছি।

Advertisement

খামারের মালিক নুরুল আলম বলেন, সকালে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় আমার খামারে কর্মচারী একজন ছিলেন। ঝড়ে ঘরের চাল উড়ে ভেতরে পানি ঢুকে পড়ে। কর্মচারী একা কোনো কিছুই করতে পারেননি। হঠাৎ বৃষ্টির পানিতে সব বাচ্চা মারা গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। আমরা এখন মৃত বাচ্চাগুলো মাটির নিচে চাপা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরো বলেন, গত মাসেও আমার খামারে ভাইরাস আক্রমণ করে। এ সময় প্রায় দেড় লাখ টাকা লোকসান হয়েছে। আমি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মুরগি সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!