ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাভারে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
সাভারে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু
ফাইল ফটো

সাভার পৌর এলাকায় দেয়াল চাপা পড়ে মো. রুহান ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রুহান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ভোগপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। 

নিহত শিশুটির বাবা জহিরুল বলেন, নামা গেন্ডা এলাকায় ভেকু দিয়ে মারকাযুল ইলমি ওয়াদ দাওয়াহ মাদরাসার ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়ালের কাজ চলছিল। এসময় দেয়ালের পাশ দিয়ে আমার ছেলে যাচ্ছিল। হঠাৎ ভেকুর ধাক্কায় দেয়াল ভেঙে রুহানের ওপরে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর ভেকু চালক পলাতক রয়েছেন।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!