ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে লাশ হলেন বাবা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ৪ জুন ২০২৪
ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে লাশ হলেন বাবা
টেকনাফ মডেল থানা। ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে শাহ আলম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি মারা যান।

এর আগে শনিবার (১ জুন) বিকেলে টেকনাফের হ্নীলা পানখালি এলাকায় এ ঘটনা ঘটে। শাহ আলম ওই এলাকার ফকির আহমেদের ছেলে।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আহমেদ জানান, ওই দিন বিকেলে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শাহ আলমকে ছুরিকাঘাত করেন তার ছেলে। এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শাহ আলম মারা যান।

Advertisement

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ হতে এখনো অভিযোগ দেয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!