ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ৪ জুন ২০২৪
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ৩য় তলায় স্টোর রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। এতে কয়েকটি বেডসিট চাদর পুড়ে যায়। আসবাবপত্রও পুড়ে গেছে।

জানা যায় মেডিকেলের ডায়ালাইসিস স্টোর রুমে আগুনের সূত্রপাত ঘটে । 

পরবর্তীতে ফায়ার সাভির্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল পরিচালক সাইফুল।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!