[ দেশজুড়ে ]
ঝড়ে শতবর্ষী গাছের নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর বাঘায় ঝড়ে শতবর্ষী পাইকড় গাছ উপড়ে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বাঘা বাউসা ইউনিয়নের রাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জালাল উদ্দিন (৪০) ও জাকির হোসেন (৩৫)। তারা বাঘার পাঁচপাড়া এলাকার বাসিন্দা।
.png)
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, তারা ঐ গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলেন। সেখানে চায়ের দোকান ছিলো। ঘটনাস্থলে চারজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো উদ্ধার কাজ চলছে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা উদ্ধার কাজ চালাচ্ছি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!