[ দেশজুড়ে ]
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
ফাইল ফটো
নড়াইলের মধুমতী (কালনা) সেতুর ওপর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৪ জুন) রাত ৯টার দিকে মধুমতি সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. বাপ্পি মোল্যা, মো. লিমন মোল্যা, মো. হামিম ও শিশু মো. আরিফুল সর্দার
.png)
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফা তাসনীম জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!