[ দেশজুড়ে ]
ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, কারাগারে কাউসার
দণ্ডপ্রাপ্ত কাউসার মিয়া
চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে কাউসার মিয়া নামে একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৪০ নম্বর আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদরাসা কেন্দ্রে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনউদ্দিন খন্দকার।
বিজয়নগরের ইউএনও সৈয়দ মাহবুবুল হক জানান, সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৪০ নম্বর আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদরাসা কেন্দ্রে ভোটার না হয়েও ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে মো. কাউসার মিয়া নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদনণ্ড দেওয়া হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!