ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে ব্যালটে 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ৫ জুন ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে ব্যালটে 
ছবি: ডেইলি বাংলাদেশ

চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলায় চলছে ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেলে ৪টা পর্যন্ত। তিন উপজেলায় নির্বাচনে ভোট হচ্ছে ব্যালটে।

জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. আল আমিন মৃধা জানান, সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। এই কেন্দ্রে ২ হাজার ৯০১ জন ভোটার।

নির্বাচনে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহ্ আল মামুন জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১৭৬৫ জন পুলিশ, ৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!