৩য় ধাপে কিশোরগঞ্জের তাড়াইল, ইটনা ও মিঠামইন এ চার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন। সকালে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ৪ উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় জোরালো পদক্ষেপ। ফলে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে জানিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থা।
.png)
এদিকে করিমগঞ্জ উপজেলায় ৮ জন চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে লড়ছেন। তারা হলেন আমজাদ হোসেন খান লাঙ্গল প্রতীক, দিলোয়ার হোসেন ভূঁইয়া কবুতর প্রতীক, মোজাম্মেল হক মাখন হেলিকপ্টার প্রতীক, মো. এমরান আলী ভূঁইয়া মোটরসাইকেল প্রতীক, মো. ফজলুর রহমান কাপ পিরিচ প্রতীক, মো. সোহাগ মিয়া টেলিফোন প্রতীক, মো. হান্নান মোল্লা আনারস প্রতীক, শফিউল আলম জনি দোয়াত কলম প্রতীক।
এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৪ জন প্রার্থী। তারা হলেন মো. রফিকুল ইসলাম রাসেল টিউবওয়েল প্রতীক, গোলাম মোহাম্মদ সুজন টিয়াপাখি, জামাল উদ্দিন ফকির তালা প্রতীক, মো. মনজিল মাইক প্রতীক।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন। তারা হলেন আছমা আক্তার হাঁস প্রতীক, নিসফা সেলাই মেশিন প্রতীক, মোছা. দিলোয়ারা বেগম কলস প্রতীক, মোছা. রিনা আক্তার প্রজাপতি প্রতীক, মোসা. আনোয়ারা বৈদ্যুতিক পাখা প্রতীক, রেজিয়া পারভীন ফুটবল প্রতীক।
তাড়াইল উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঁইয়া লাঙ্গল প্রতীক, মো. গিয়াস উদ্দিন (লাকী ) মোটরসাইকেল প্রতীক।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭ জন। তারা হলেন গোলাপ মিয়া উড়োজাহাজ প্রতীক, নাজমুল হক আকন্দ টিউবওয়েল প্রতীক, মো. আবুল কাশেম খান চশমা প্রতীক, মো. দিলোয়ার হোসেন (আলো) বৈদ্যুতিক বাল্ব প্রতীক, মো. শাহ আলম সিদ্দিকী তালা প্রতীক, মো. সাইফুল ইসলাম উজ্জ্বল ভূঁইয়া টিয়া পাখি প্রতীক, মো. সামরুজ্জামান মাইক প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৮ জন। তারা হলেন আইতুন্নেছা প্রজাপতি প্রতীক, খাদিজা আক্তার আশা হাঁস প্রতীক, খাদিজা আক্তার লাকী ফুটবল প্রতীক, দিলোয়ারা খানম ক্যামেরা প্রতীক, নার্গিস সুলতানা সেলাই মেশিন প্রতীক, বেগম আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীক, মোছা. বিলকিস রহমান কলস প্রতীক, হুসনে আরা পদ্মফুল প্রতীক।
ইটনা উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান চৌধুরি কামরুল হাসান কাপ-পিরিচ প্রতীক, মোহাম্মদ আবুল কাউছার খান মিলকী মোটরসাইকেল প্রতীক, মো. খলিলুর রহমান আনারস প্রতীক, মো. ফজলুর রহমান ঘোড়া প্রতীক, মো. ফেরদৌস ঠাকুর টেলিফোন প্রতীক।
ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন। তারা হলেন অরুন কুমার ঘোষ টিয়া পাখি প্রতীক, আল ইমরান চশমা প্রতীক, মোর্শেদ খন্দকার টিউবওয়েল প্রতীক, মো. শওকত হোসেন মীর উড়োজাহাজ প্রতীক, মো. সাখাওয়াত হোসেন মাইক প্রতীক, মো. সিব্বির মাহমুদ তালা প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন মোছা. মাহমুদা আক্তার (রানা) হাঁস প্রতীক,মোছা. রোজি কলস প্রতীক, হাজেরা ফুটবল প্রতীক।
মিঠামইন উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আছিয়া আলম মোটরসাইকেল প্রতীক, বোরহান উদ্দিন চৌধুরী আনারস প্রতীক, মো. শাহজাহান মিয়া ঘোড়া প্রতীক।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন মো. ইব্রাহিম মিয়া মাইক প্রতীক, মো. ইসলাম উদ্দিন উড়োজাহাজ প্রতীক, শেখ সাফিউর রহমান সাফির তালা প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন। তারা হলেন ফেরদৌসী হক (রীপা) বৈদ্যুতিক পাখা প্রতীক, মোছা. জলি চৌধুরী ফুটবল প্রতীক, মোছা. মাহবুবা রহমান প্রজাপতি প্রতীক, মোছা. হেলেনা আলম হাঁস প্রতীক, রোকেয়া আক্তার কলস প্রতীক।
জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান, ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দশনা দেওয়া হয়।
তিনি আরো জানান, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় জোরালো প্রস্তুতি। র্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন ছিলো। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিলো।
করিমগঞ্জ উপজেলায় মোট ভোটার ভোটার ২ লাখ ৭২ হাজার ৯৪৬ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ১৫১ জন। মোট মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। হিজরা ভোটার রয়েছে ১ জন। মোট ভোট কেন্দ্র ৯৯টি।
তাড়াইল উপজেলার মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৯৭৭ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ৭৫ হাজার ৯৬৩ জন। মোট মহিলা ভোটার ৭১ হাজার ১২ জন। হিজরা ভোটার রয়েছে ২ জন। মোট ভোট কেন্দ্র ৫৬টি।
ইটনা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০১ জন। মোট পুরুষ ভোটার ৭৫ হাজার ২২৪ জন। মোট মহিলা ভোটার ৭১ হাজার ২৭৭ জন। মোট ভোট কেন্দ্র ৫৭টি।
মিঠামইন উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫ হাজার ৫৫৬ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ৫৪ হাজার ৩৭১ জন। মোট মহিলা ভোটার ৫১ হাজার ১৮৫ জন। মোট ভোট কেন্দ্র ৪২টি।