উপজেলা চারটি হলো- করিমগঞ্জ, তাড়াইল, ইটনা ও মিঠামইন। উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চারটি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
.png)
করিমগঞ্জ উপজেলায় আটজন চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে লড়ছেন। তারা হলেন- আমজাদ হোসেন খান লাঙ্গল প্রতীক, দিলোয়ার হোসেন ভূইয়া কবুতর প্রতীক, মোজাম্মেল হক মাখন হেলিকপ্টার প্রতীক, মো. এমরান আলী ভূইয়া মোটরসাইকেল প্রতীক, মো. ফজলুর রহমান কাপ পিরিচ প্রতীক, মো. সোহাগ মিয়া টেলিফোন প্রতীক, মো. হান্নান মোল্লা আনারস প্রতীক, শফিউল আলম জনি দোয়াত কলম প্রতীক।
এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন- মো. রফিকুল ইসলাম রাসেল টিউবওয়েল প্রতীক, গোলাম মোহাম্মদ সুজন টিয়াপাখি, জামাল উদ্দিন ফকির তালা প্রতীক ও মো. মনজিল মাইক প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ছয়জন। তারা হলেন- আছমা আক্তার হাস প্রতীক, নিসফা সেলাই মেশিন প্রতীক, মোছা. দিলোয়ারা বেগম কলস প্রতীক, মোছা. রিনা আক্তার প্রজাপতি প্রতীক, মোসা. আনোয়ারা বৈদ্যুতিক পাখা প্রতীক ও রেজিয়া পারভীন ফুটবল প্রতীক।
তাড়াইল উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দুজন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঞা লাঙ্গল প্রতীক ও গিয়াস উদ্দিন (লাকী) মোটরসাইকেল প্রতীক।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তারা হলেন- গোলাপ মিয়া উড়োজাহাজ প্রতীক, নাজমুল হক আকন্দ টিউবওয়েল প্রতীক, আবুল কাশেম খান চশমা প্রতীক, দিলোয়ার হোসেন (আলো) বৈদ্যুতিক বাল্ব প্রতীক, শাহ আলম সিদ্দিকী তালা প্রতীক, সাইফুল ইসলাম উজ্জল ভূঞা টিয়া পাখি প্রতীক ও সামরুজ্জামান মাইক প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আটজন। তারা হলেন- আইতুন্নেছা প্রজাপতি প্রতীক, খাদিজা আক্তার আশা হাঁস প্রতীক, খাদিজা আক্তার লাকী ফুটবল প্রতীক, দিলোয়ারা খানম ক্যামেরা প্রতীক,
নার্গিস সুলতানা সেলাই মেশিন প্রতীক, বেগম আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীক, মোছা. বিলকিস রহমান কলস প্রতীক ও হুসনে আরা পদ্মফুল প্রতীক।
ইটনা উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান কাপ-পিরিচ প্রতীক, মোহাম্মদ আবুল কাউছার খান মিলকী মোটরসাইকেল প্রতীক, খলিলুর রহমান আনারস প্রতীক, ফজলুর রহমান ঘোড়া প্রতীক ও ফেরদৌস ঠাকুর টেলিফোন প্রতীক।
ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন ছয়জন। তারা হলেন- অরুন কুমার ঘোষ টিয়া পাখি প্রতীক, আল ইমরান চশমা প্রতীক, মোর্শেদ খন্দকার টিউবওয়েল প্রতীক, শওকত হোসেন মীর উড়োজাহাজ প্রতীক, সাখাওয়াত হোসেন মাইক প্রতীক ও সিব্বির মাহমুদ তালা প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। তারা হলেন- মাহমুদা আক্তার (রানা) হাঁস প্রতীক, রোজি কলস প্রতীক ও হাজেরা ফুটবল প্রতীক।
মিঠামইন উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান আছিয়া আলম মোটর সাইকেল প্রতীক, বোরহান উদ্দিন চৌধুরী আনারস প্রতীক ও শাহজাহান মিয়া ঘোড়া প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। তারা হলেন- ইব্রাহিম মিয়া মাইক প্রতীক, ইসলাম উদ্দিন উড়োজাহাজ প্রতীক ও শেখ সাফিউর রহমান সাফির তালা প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন। তারা হলেন- ফেরদৌসী হক (রীপা) বৈদ্যুতিক পাখা প্রতীক, জলি চৌধুরী ফুটবল প্রতীক, মাহবুবা রহমান প্রজাপতি প্রতীক, হেলেনা আলম হাঁস প্রতীক ও রোকেয়া আক্তার কলস প্রতীক।
জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দশনা দেওয়া হয়েছে।