[ দেশজুড়ে ]
জালভোট দেওয়ার চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টার দায়ে আরিফ আলী নামে এক যুবককে ছয়মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দুইটায় এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এই সাজা দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আরো এক হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরো ৭ দিনের জেল দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আরিফ আলী লালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
.png)
লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকবর হোসেন জানান, আরফি আলী তার বড় ভাই সৌদিআরব প্রবাসী শরিফ আলীর ভোট দিতে এসেছিলেন। তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে জালভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ছয়মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!