ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাশুড়িকে বালিশচাপা দিয়ে হত্যা, মেয়ের জামাই গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ৫ জুন ২০২৪
শাশুড়িকে বালিশচাপা দিয়ে হত্যা, মেয়ের জামাই গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে হত্যার ঘটনায় মেয়ের জামাই নাজমুল হোসেন হিরাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত তালা এবং লুণ্ঠিত কানের দুল বিক্রির ৫ হাজার ৫ শ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

বুধবার সকাল ১০টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল হোসেন হিরা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার দেওভোগ মাদরাসা এলাকার মনা মুন্সির ছেলে। এর আগে মঙ্গলবার বিকেলে নিহত বৃদ্ধা আম্বিয়া খাতুনের ছেলে সাইফুল ইসলাম সজিব বাদী হয়ে নাজমুল হোসেন হিরাকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

মামলায় উল্লেখ করা হয়, ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার সামসুল আলমের মোড় সংলগ্ন নিজের বাড়িতে বৃদ্ধা মা আম্বিয়া খাতুন, স্ত্রী, বোন ও বোনের স্বামী সাইফুল ইসলাম সজিবকে নিয়ে বসবাস করেন। তাদের মধ্যে সাইফুল ইসলাম সজিব কোনো কাজকর্ম করে না। নেশা করে ঘুরে বেড়ায় এবং প্রায়সময় নেশার টাকার জন্য বাসায় উৎপাত করেন। সোমবার বিকেলে বাসায় বৃদ্ধ মাকে একা পেয়ে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা শেষে ১০ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার সকাল ১০টার দিকে গাজীপুরের কাপাসিয়া থানার উত্তরখামস্থ বোনের বাড়িতে অভিযান চালিয়ে নাজমুল হোসেন হিরাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তিনি জানান, মাদক কেনার জন্য নিহতের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ঘরে থাকা তালা দিয়ে ঘাড়ের বাম পার্শ্বে আঘাত করেন। পরে বালিশচাপা দিয়ে হত্যা নিশ্চত করে কানে থাকা কানের দুল নিয়ে গাজীপুর চলে যায়। সেখানে এক দোকানে কানের দুল ৩৫ হাজার টাকা বিক্রি করে দেয়। তারপর তিনি তার বোনের বাড়িতে গিয়ে আত্নগোপন করেন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!