ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ২৮ মে ২০২৪
নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসমান নামে এক রিকশাচালককে হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের চামুরকান্দি এলাকার মৃত চান মিয়ার ছেলে আবুল হোসেন ও আড়াইহাজারের সুলপান্দি এলাকার সালাউদ্দিনের ছেলে উকিল।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুর রহিম। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৮ নভেম্বর ঈদ বারদী এলাকার বিলের মধ্যে একটি পুকুরের পাশে জঙ্গল থেকে রিকশাচালক ওসমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তার বাবা মো. মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। সেই মামলার তদন্ত করে পুলিশ দণ্ডপ্রাপ্তদের শনাক্ত করেন। মামলার বিচার কার্যক্রম শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!