সোমবার (২৭ মে) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এ রায় দেন। কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর ( পিপি) সৈয়দ মো. রেজাউর রহমান রেজা এ তথ্য জানান।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার কামরুল হাসান ছোটন। নিহত হলেন- কামরুলের বড়ভাই সাহাবউদ্দিনের স্ত্রী ইয়াছমিন আক্তার।
.png)
মামলা সূত্রে জানা যায়, কামরুল হাসান ছোটন তার ভাবি ইয়াছমিন আক্তারের জিম্মায় প্রতিবেশী হোছনে আরা থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। ধার করা টাকা ফেরত দিতে কামরুল হাসান ছোটনকে চাপ দিলে ২০১৯ সালের (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে ইয়াছমিন আক্তারের বাড়িতে প্রবেশ করে ইয়াছমিনকে লাটি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন কামরুল।