একইসঙ্গে দুদু শেখের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত বছর এবং জুয়েল রানার ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি আবদুল জলিলকে (৩০) বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুনতাসির আহমেদ ও জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া পৃথকভাবে এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
.png)
দণ্ডপ্রাপ্ত দুদু শেখ গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শক্তিপুর গ্রামের এবং জুয়েল রানা সদর উপজেলার খোর্দ্দমালিবাড়ি চান্দেরঘাট গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর দুজনকে আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক আইনে পৃথক দুই মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুজনকে যাবজ্জীবন ও পলাতক একজনকে খালাস দিয়েছেন।