পুলিশ জানায়, বুধবার (৫ জুন) বান্দরবানের রুমা থানার মামলায় যৌথ বাহিনীর সদস্যরা বান্দরবান সদরে অভিযান পরিচালনা করে কেএনএফ’র সন্দেহভাজন সদস্য বান্দরবান পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনট্রিয়াল বমকে (৫৫) গ্রেফতার করেন।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে মনট্রিয়াল বমকে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে বান্দরবান সদরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
.png)
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানার মামলায় মনট্রিয়াল বমকে আদালতে হাজির করা হলে আদালতে তাকে জেলহাজতে পাঠান।
গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পরে আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এ অভিযানে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সঙ্গে সঙ্গে অংশ নেন সেনাবাহিনীর সদস্যরা।
ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টিসহ সর্বমোট ২১টি মামলা হয়। চলমান এ অভিযানে এ পর্যন্ত কেএনএফের ৯২ সদস্য ও সহযোগীকে গ্রেফতদার করেছে যৌথ বাহিনী।