বুধবার গোপালগঞ্জ ও মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের যৌথ একটি প্রতিনিধি দল সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শনে আসে। পরে ভেতরে প্রবেশ করে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ও পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় দুদকের কর্মকর্তারা বলেন, পার্কটি বিশেষ নজরে রাখা হয়েছে। তবে তারা ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে, দুদক কর্মকর্তাদের সঙ্গে ভেতরে প্রবেশ করতে গেলে গেটের সামনে গণমাধ্যমকর্মীদের বাধা দেয় পার্ক কর্তৃপক্ষ। এর আগে, গত সোমবার থেকে সার্ভার জটিলতার কথা বলে পার্কটি বন্ধ ঘোষণা করে পার্ক কর্তৃপক্ষ।
.png)
প্রসঙ্গত, ২০১৫ থেকে ২০২০ সালে র্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলা হয় সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। তবে অভিযোগ রয়েছে এ পার্কটি ১৪শ’ বিঘা জমির ওপর নির্মিত। এ পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি করা হয়েছে দখল করা হয়েছে বলে অভিযোগ ওঠে।