নিহত হাবুল ওই গ্রামের মকছেদ সর্দারের ছেলে। আর অভিযুক্ত সিরাজ সর্দার ওই গ্রামের হামিদ আলী সর্দারের ছেলে। নিহত হাবুল এর বাবা ও সিরাজ সর্দার আপন চাচাত ভাই।
স্থানীয়দের জানান, বৃহস্পতিবার হাবুলের ছাগল তার চাচা সিরাজ সরদারের ক্ষেতের ফসল নষ্ট করে। এ নিয়ে বৃহস্পতিবার তাদের মধ্যে ঝগড়া লাগে। এক সময়ে তা মারামারিতে রূপ নেয়। এরই এক পর্যায়ে চাচা সিরাজ সরদার উত্তেজিত হয়ে হাবিবুর রহমান ওরফে হাবুলকে ছুরিকাঘাত করেন। এতে হাবুল ঘটনাস্থলেই মারা যান।
.png)
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা সংবাদ পেয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছেন। ঘটনাস্থলে পৌছে বিস্তারিত জানানো যাবে।