বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে বাজিতপুর উপজেলার ভাগলপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তামিম বাজিতপুর উপজেলার মধ্যচন্দ্র গ্রামের মো. জামান ভূইয়া ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর গৌধুলী ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তামিমের মৃত্যু হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।