শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-দোহার রোড বাঘড়া বরিবরখোলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর ঢাকা দোহারের সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসির ছেলে। এক মাস আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। শনিবার (৮ জুন) তার সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল তার। আহত আল আমিন নিহতের স্ত্রীর বড় ভাই।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই মোটরসাইকেল নিয়ে দোহার যাচ্ছিল মিজানুর ও আল আমিন। পথে দুর্ঘটনাস্থলে ওভার টেকিং করার সময় শাহ সিমেন্টের দুই ট্রাকের মাঝে মিজানুরের মোটরসাইকেলটি পড়ে যায়। এতে চাপ লাগলে ঘটনাস্থলে মিজানুর মারা যান। এ সময় আল আমিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
বাঘড়া ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন জানান, দুই গাড়ির মাঝখানে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ শ্রীনগর থানায় রয়েছে।