ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘পাহাড় কেটে’ মামলার আসামি হচ্ছেন দুই ইউপি সদস্য

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ৭ জুন ২০২৪
‘পাহাড় কেটে’ মামলার আসামি হচ্ছেন দুই ইউপি সদস্য
ফাইল ফটো

চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কাটার দায়ে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করতে পরিবেশ অধিদফতরকে নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ জুন) উপজেলার এওচিয়া ইউনিয়নের তালমৌ দীঘি এলাকায় পরিবেশ অধিদফতর ও বন বিভাগকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে এ নির্দেশ দেন সাতকানিয়া উপজেলা প্রশাসন।

অভিযুক্তরা হলেন- বাঁশখালী উপজেলার কালিপুর ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জিসানুল ইসলাম ও সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য ফজল করিম।

Advertisement

সাতকানিয়ার ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, দুই ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে বন বিভাগের জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ ও পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। তাই পরিবেশ অধিদফতরকে মামলা করতে বলা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!