শুক্রবার সন্ধ্যায় র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, এদিন বিকেল ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বেলের মাঠ থেকে মাদকসহ রোজিনাকে আটক করা হয়।
.png)
র্যাবের ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য মেহেরপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।