সার্কিট হাউসে গিয়ে দেখা যায়, নাটোর জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের উপস্থিতিতে পুড়ে যাওয়া আসবাবপত্র ঐ কক্ষ থেকে বের করার কাজ করছেন শ্রমিকরা।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ কুতুবী বলেন, এনডিসি স্যার আমাকে আগুনের খবর দেন। কয়েক মিনিটের মধ্যে সার্কিট হাউসে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি তৃতীয় তলার ঐ রুমের জানালায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।
.png)
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, কয়েল কিংবা সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, পিডব্লিউডি (গণপূর্ত বিভাগ) ঠিকাদারের মাধ্যমে রুমের সংস্কারের কাজ করা হচ্ছিল। কীভাবে আগুন লাগলো তা আমরা তদন্ত করে দেখছি।