[ দেশজুড়ে ]
ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীসহ দুইজনের
ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুর উপজেলায় বেপরোয়া গতির ট্রাকচাপায় এক পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বাঁধাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাঁধাঘাটা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান ও দুর্ঘটনাকবলিত ট্রাকচালকের সহকারী। তার নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে চুকনগর যাচ্ছিল একটি পানির ট্যাংকি ভর্তি ট্রাক। ট্রাকটি মনিরামপুরের বাঁধাঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পথচারী আব্দুর রহমান ও ট্রাকচালকের সহকারী নিহত হন।
.png)
মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুন বলেন, মনিরামপুরের বাঁধাঘাটা এলাকার ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!