উদ্ধারকৃত মরদেহটি সদর উপজেলা মহিনন্দ ইউনিয়নের গাংগাইল এলাকার আহাম্মদের ছেলে বাচ্চু মিয়ার (৫৫) বলে জানা গেছে। তিনি জেলা শহরের গৌরাঙ্গ বাজারে নৈশপ্রহরীর চাকরি করতেন। তিনি ঐ স্কুলের পাশেই দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, আমরা ১২টার দিকে খবর পাই যে শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুরে একটি মরদেহ ভেসে রয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করি। পরে জানতে পারি উদ্ধারকৃত মরদেহটি সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গাংগাইল এলাকার আহাম্মদের ছেলে বাচ্চু মিয়ার। তিনি স্কুলের পাশেই ভাড়া বাসায় থাকতেন। পরিবারের লোকজন জানিয়েছেন তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেম। শরীরে জ্বালাপোড়ার কারণে তিনি বেশি পানি ব্যবহার করতেন। হয়তো শরীরে পানি দেওয়ার জন্য তিনি স্কুলের পুকুরে এসেছিলেন। এছাড়া তিনি গত ৮ তারিখ রাত থেকে নিখোঁজ ছিলেন।
ওসি আরো বলেন, মরদেহ উদ্ধার করে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।