নিহতের আনুমানিক বয়স ৩০ বছর। তার পরনে গেঞ্জি ছাড়া কোনো কিছুই ছিল না। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরাফত ইসলাম।
তিনি জানান, সকালে উপজেলার সাবগ্রাম কুরশা এলাকায় একটি কালভার্টের নিচে পানিতে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে লক্ষ্য করা যায়নি। যুবকের পরিচয়ও জানা যায়নি।
.png)
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- যুবককে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ কালভার্টের নিচে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।