[ দেশজুড়ে ]
পুকুরে ডুবে প্রাণ গেল ২ স্কুলছাত্রীর
ফাইল ফটো
চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভা এলাকায় পুকুরে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার চরপাথালিয়া এলাকার দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত স্কুল শিক্ষার্থীরা হলো- ওই বাড়ির মো. দুলাল দেওয়ানের মেয়ে নুসরাত আক্তার (৯) ও মো. রিপন দেওয়ানের মেয়ে মিথিলা আক্তার (৯)।
তারা দুজনেই চরনিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
.png)
জানা যায়, সোমবার স্কুল ছুটির পর ওই দুই শিক্ষার্থী বাড়িতে যায়। পরে দুজনে একসঙ্গে পুকুরে করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদেরকে বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!