ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালে পড়ে নিখোঁজ ২ শিশু, উদ্ধার অভিযান চলছে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৮, ১১ জুন ২০২৪
খালে পড়ে নিখোঁজ ২ শিশু, উদ্ধার অভিযান চলছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে খালে নেমে নিখোঁজ হয় ওই দুই শিশু।

স্থানীয়রা জানায়, দুই শিশু গোসল করতে নেমেছিল। এদের একজন পানির স্রোতে ভেসে যায়। সে সময় অন্যজন তাকে বাঁচাতে গিয়ে দুইজনই পানির স্রোতে ভেসে গেছে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসেও উদ্ধারে ব্যর্থ হয়।

Advertisement

ঘটনাস্থলে থাকা চট্টগ্রামের লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, চাক্তাই খালে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। তবে এখনো তাদের সন্ধান মেলেনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!