ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনিক্যাল কলেজের ছাত্রের মরদেহ উদ্ধার, চলছে ময়নাতদন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০০, ১১ জুন ২০২৪
টেকনিক্যাল কলেজের ছাত্রের মরদেহ উদ্ধার, চলছে ময়নাতদন্ত
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি  ফ্ল্যাট থেকে আশরাফ চৌধুরী সজীব (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে  পুলিশ।

মঙ্গলবার  সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ  নাসিক ৭নং ওয়ার্ড এলাকার কদমতলী ১০ তলা বাড়ির ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটের বারান্দার থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় ।

নিহত সজীব চৌধুরী কক্সবাজার সদর এলাকার ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। সে প্রায় ২ বছর ধরে কদমতলী দশ তলা এলাকার একটি বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে রুমমেটের সঙ্গে বসবাস করতো। নিহত সজীব নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানায় তার সহপাঠীরা।

Advertisement

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন জানান, স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তা থেকে ১০ তলা ফ্ল্যাটের ৬ষ্ঠ তলার বারান্দায় এক যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা সকাল ৯টায় লাশ উদ্ধারে যাই। লাশটি বারান্দায় ঝুলন্ত থাকা অবস্থায় পেয়েছি। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহালে শারীরিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম আবু বকর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!