মঙ্গলবার (১১ জুন) দুপুরে শহরের স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে এ ঘটনা ঘটে। পরে ওই পুলিশ সদস্যকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ও পরে রাতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ইমদাদুল হক নড়াইলের লোহাগড়া উপজেলার আমদা গ্রামের বজলেয়ার হকের ছেলে। নায়েক পদে তিনি যশোর পুলিশ লাইন্সে কর্মরত।
.png)
আহত পুলিশ সদস্য ইমদাদুল হক জানান, মঙ্গলবার সকালে তিনি নড়াইলে যান এবং সদ্য বিচ্ছেদ হওয়া স্ত্রী ডলির সঙ্গে দেখা করেন। পরে দুপুরের দিকে নড়াইল শহরের স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন। বিকেল ৩টার দিকে অন্তরঙ্গ হলে একপর্যায়ে ডলি ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। এরপর তিনি ওই অবস্থায় নড়াইল সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতাল এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা দেন।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইমদাদুল হকের প্রথম স্ত্রী আফরিন সুলতানা মিম। তবে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
যশোর জেনারেল হাসপাতালের ডা. আব্দুস সামাদ জানান, ইমদাদুল হকের গোপনাঙ্গের বেশিরভাগই কেটে গেছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে ঘটনাটি শুনেছেন।