কাঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, কাঠালিয়া উপজেলা হেতাল বুনিয়া গ্রামের গৃহবধূ হ্যাপী আক্তার ঘরে কাজ করছিলেন। এ সময় সাপে তাকে ছোবল দিয়ে সরে যায়। হ্যাপির ডাক চিৎকারে স্বজনরা তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৃহবধূ হেপি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন অর রসিদের পুত্রবধূ।
পুলিশ সদস্য অলিউল ইসলামের স্ত্রী এবং ২ সন্তানের জননী।
.png)