ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দীর্ঘ ছুটির কবলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১৩ জুন ২০২৪
দীর্ঘ ছুটির কবলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর
দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর সাধারণ ছুটির কবলে থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

ত‌বে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধা‌রী যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুর হক জানান, বাংলাদেশ রেল ভবনের নির্দেশানুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব সরকারি ও বেসরকারি ব্যাংক ছুটিতে থাকবে, এ কারণে ১৩ জুন বৃহস্পতিবার থেকে ১৯ জুন বুধবার ৭ দিন ভারত থেকে রেলপথে দর্শনা বন্দরে কোনো মালামাল আমদানি করা হবে না। ১৩ জুন বৃহস্পতিবার থেকে আগামী ২১ জুন শুক্রবার ৯ দিন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে চলাচল করা ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।

দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, রেল বন্দ‌রের কার্যক্রম বন্ধ থাক‌লেও দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধা‌রী যাত্রীরা বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে, এখানে কোনো ছুটি থাকবে না। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!