[ দেশজুড়ে ]
খেজুর খাওয়া হলো না, পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ ৩ শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ফুলপুরে খেজুর সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার রূপসী ইউপির রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো ওই এলাকার মন্নাছ আলীর মেয়ে নুসরাত, রফিকুল ইসলামের মেয়ে সানিয়া ও ছেলে মেহেদী।
রূপসী ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বলেন, পুকুর পাড়ে খেজুর গাছ রয়েছে। ওই গাছ থেকে পড়া খেজুর পানি থেকে সংগ্রহ করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এক ব্যক্তি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে পরে স্থানীয়দের নিয়ে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
.png)
ওসি মো. মাহবুবুর রহমান বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুব হৃদয় বিদারক।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!