ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছুরি মেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ১৩ জুন ২০২৪
ছুরি মেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন
ফাইল ফটো

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় মোহাম্মদ সাইফুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবারচট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সরওয়ার আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দূর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় সাইফুল আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালে পারিবারিকভাবে একই উপজেলার হাদি ফকিরহাট এলাকার নজির আহমদের মেয়ে নাজমা আক্তারের সঙ্গে বিয়ে হয় সাইফুল ইসলামের। তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। সেই বিরোধের জেরে ২০১৩ সালের ১৮ জুন রাতের কোনো এক সময় নাজমাকে মারধর ও একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করেন সাইফুল। পরদিন স্বামীর বাড়ি থেকে নাজমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় হত্যা মামলা করে নাজমার পরিবার। মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলাটিতে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!