[ দেশজুড়ে ]
বগুড়ায় পুকুরে ডুবে মরল শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপশহর এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত শিশুর নাম জাহিদ হাসান। সে নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন। তিনি জানান, দুপুরের ১২টার দিকে উপশহরের ১০তলা ভবনের পাশের পুকুরের পানিতে গোসলে নেমে এক শিশু ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পানিতে ডুবে মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!