নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও থ্রি-হুইলার চালক সাইদুল ইসলাম (৪০) এবং থ্রি হুইলারের যাত্রী একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের চার বছরের শিশু জায়ান।
এছাড়া দুর্ঘটনায় নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু, তার স্ত্রীসহ হাফেজ মিজান ও কাওসার আহত হওয়ার খবর পাওয়া গেছে।
.png)
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানান, সকাল ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কীভাবে কি দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।
ওসি আরো জানান, মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নিহত জায়ানের স্বজনরা জানিয়েছেন, চাকরির সুবাদে মেজবাহ উদ্দিন অপু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদুল আজহার ছুটিতে তারা ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে আসছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় জায়ান নিহত হয়েছে। এছাড়া অপু ও তার স্ত্রী গুরুতর আহত হওয়ায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আহতদের বরাতে জানান, নিহত জায়ান ও আহত তার পরিবারের সদস্যরা অপর নিহত মো. সাইদুল ইসলামের থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে জায়ানের মায়ের অবস্থা শঙ্কটাপন্ন।