ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলে দেওয়া হচ্ছে বেনজীরের আলোচিত সাভানা পার্ক

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ১৪ জুন ২০২৪
খুলে দেওয়া হচ্ছে বেনজীরের আলোচিত সাভানা পার্ক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে।

শনিবার সকাল ৮টা থেকে পার্কটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ফলে কাল থেকে দর্শনার্থীরা এ পার্কে প্রবেশ করতে পারবেন।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পার্ক পর্যবেক্ষণ ও তদারকির কমিটির সদস্যসচিব ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মশিউর রহমান।

Advertisement

তিনি জানান, দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি সীমিত আকারে খুলে দেওয়া হবে।

এতে দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা গেট ফি দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করতে এবং ঘুরতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইড খুলে দেওয়া হলেও কটেজ বন্ধ থাকবে। পার্কের সব আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে, যোগ করেন এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দিয়েছিল পার্ক কর্তৃপক্ষ। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ জুন) পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কর্যক্রম সার্বিক তদারকির লক্ষে জেলা প্রশাসককে আহ্বায়ক ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালককে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!