ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্র সৈকতে আবারো ভেসে এলো লাশ, মিলছে না পরিচয় 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ১৪ জুন ২০২৪
সমুদ্র সৈকতে আবারো ভেসে এলো লাশ, মিলছে না পরিচয় 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নোয়াখালিয়াপাড়া সমুদ্র সৈকত এলাকায় আবারো ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ। শুক্রবার দুপুরের দিকে টেকনাফ সদর ইউপির নোয়াখালিয়া পাড়া সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৪০ বছর হতে পারে বলে ধারণা করছেন পুলিশ। 

স্থানীয়রা বলেন, কয়েকদিন আগেও টেকনাফ সৈকত ও নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে অজ্ঞাত পরিচয়ে দুইটি লাশ ভেসে এসেছিল। ওই লাশগুলো শরীর ও চেহারার অবয়ব দেখে মিয়ানমারের নাগরিক বলে ধারণা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ বলেন, দুপুরে জোয়ারের সময় টেকনাফ সদর ইউপির নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে একটি লাশ ভেসে আসে। এ সময় স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে জনপ্রতিনিধিসহ পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি লাশের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। 

Advertisement

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দুপুরে টেকনাফের নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সৈকতে একটি অজ্ঞাত পরিচয়ে লাশ ভেসে আসার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অন্তত ৮ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!