প্রাথমিকভাবে নিহত যুবকের নাম মো. ইব্রাহিম চোকদার (৪০) বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে এক যুবক রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রস ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মত্যু হয়। মাওয়া রেলস্টেশন ফাঁড়ির এসআই নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
নুরুল হক জানান, অজ্ঞাত এক ব্যক্তির লাশ রেললাইনের পাশে পড়ে থাকে। পকেটে থাকা একটি ব্যাংক কার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- নিহত ব্যক্তির নাম ইব্রাহিম। সঠিক নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।