ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের পেছনে ধাক্কা, সড়কেই নিথর ২ বন্ধু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ১৫ জুন ২০২৪
মোটরসাইকেলের পেছনে ধাক্কা, সড়কেই নিথর ২ বন্ধু
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বালুয়াকান্দি এলাকায় মোটরসাইকেলের পেছনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের শফিকুলের ছেলে জামিউল ইসলাম জয় (২১) ও একই উপজেলার বড় সাপমারা গ্রামের ফিরোজ আলীর ছেলে ইমরান হোসেন (১৯)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল ৫টার দিকে মেঘনা উপজেলা থেকে গজারিয়া উপজেলার মিয়ামী ডাইন রেস্টুরেন্ট খেতে যাচ্ছিলেন দুই বন্ধু জয় ও ইমরান। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় তাদের মোটরসাইকেলটিকে অজ্ঞাত গাড়ির ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

Advertisement

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, নিহতদের লাশ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!