ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টিনের বেড়ায় বিদ্যুতের তার, মুহূর্তে নিথর দুই শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ১৬ জুন ২০২৪
টিনের বেড়ায় বিদ্যুতের তার, মুহূর্তে নিথর দুই শিশু
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. নয়ন মিয়া মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামের মো. শামীম মিয়ার ছেলে ও একই এলাকার মো. লিটন মিয়ার ছেলে মো. নাঈম মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মজলিশপুর ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, দুপুরে মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামের একটি বাড়িতে টিনের বেড়ায় ওপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে। দুপুরে দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় ওই টিনের বেড়ায় হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎক তাদের মৃত্যু ঘোষণা করেন।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!