ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিথর যুবক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৪, ১১ জুন ২০২৪
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিথর যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আসিফ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আসিফ মিয়া একই এলাকার মো. আলম মিয়ার ছেলে।

নিহতের স্বজন খাইরুল্লাহ হোসাইনি জানান, সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাটালিয়া এলাকার মো. আলম মিয়ার প্রথম ছেলে মোহাম্মদ আসিফ মিয়া বিকেল ৩টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!