ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ৩ জুন ২০২৪
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কটিয়াদী পৌর এলাকার পূর্ব পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে৷ নিহত রায়হান একই এলাকার পূর্ব পাড়া মহল্লার হাসেমের ছেলে৷

জানা যায়, নিহত রায়হান কটিয়াদী পৌর এলাকার পূর্ব পাড়া মহল্লায় একটি নতুন বিল্ডিংয়ের নির্মাণ শ্রমিক হিসেবে নিয়মিত কাজ করতেন। সোমবার দুপুরে রড ওঠানোর সময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান৷ পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

নিহতের বাবা আব্দুল হাসেম বলেন, বিদ্যুতের তারে লেগে আমার ছেলের মৃত্যু হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে আমি একা হয়ে গেলাম।

কটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!